নিরাপত্তা শঙ্কায় পাকিস্তানে মার্কিন দূতাবাসের সব ভিসা কার্যক্রম স্থগিত
ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাস এবং করাচি ও লাহোরের কনস্যুলেটসহ পাকিস্তানের সকল ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিতের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মূলত দেশটির বর্তমান নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়। মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, এই স্থগিতাদেশ শুক্রবার (৬ মার্চ) পর্যন্ত কার্যকর থাকবে। সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর সংবাদকে কেন্দ্র করে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিশেষ করে করাচি কনস্যুলেটে বিক্ষোভকারীরা হামলার চেষ্টা চালালে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ২৪ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। ....




